সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনিয়ে” এর অনলাইন ও মাল্টিমিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ধারাবাহিক ওই প্রতিবেদনে বলা হয়, আনিসুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতা। তিনি একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে অন্তত ২১টি পরিবারকে অর্থনৈতিকভাবে নিঃস্ব করেছেন। এছাড়াও, ‘বাবু’ নামের এক ব্যবসায়ীর মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

এনিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মো. আনিসুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা নন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন সাধারণ কর্মী মাত্র।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, আনিসুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত করে তাকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও, কুড়িগ্রাম জেলা আমিরের নির্দেশক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিবৃতিতে বলেন, দলটি একটি আদর্শবাদী ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতেও নেওয়া হবে। এ নীতির আলোকে আনিসুর রহমানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এবিষয়ে রাজীবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বাংলা এডিশন-কে বলেন, নিউজ হওয়ার পর বিষয় টি জেলা জামায়াতের নজরে আসলে জেলা আমীর ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আনিছুর রহমান কে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তদন্ত কমিটির তদন্ত চলমান রয়েছে। চুড়ান্ত প্রতিবেদন পেলে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলায় সুপারিশ করা হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মুসলিম ওয়াকফ আইন কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে ভারত সরকার। এই আইনের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। এ

ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রয়হাটি মাদ্রাসা মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলার পুলিশ

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় সিরাজগঞ্জে শিবিরের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর