সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।,

দগ্ধদের উদ্ধার করে আজ শুক্রবার ভোররাতের দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান- রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।

রিপনের মামা জাকির হোসেন জানান, কাগজিটোলার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলার একটি ইউনিটে পরিবারটি ভাড়া থাকতো। রাতে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দগ্ধ হন। বাসার আসবাবপত্রেও আগুনে ক্ষয়ক্ষতি হয়। পরে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।,

জাকির হোসেনের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকেই বিস্ফোরণ ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামীমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং শিশু আয়শার ৬৩ শতাংশ পুড়ে গেছে।

সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুক লাইভে এসে থানার ওসিকে পেটানোর হুমকি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের

এবার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় (৩০ মার্চ) মাহফুজ আলমের রামগঞ্জের

চৌহালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

আব্দুল লতিফ চৌহালী ও বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌহালী সরকারি কলেজ

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ২৪২ জনই নিহত

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার