সুস্থ হয়ে রনি বললেন, ডাক্তার হলো দ্বিতীয় বিধাতা

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন দগ্ধ ও আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

রাজধানী
সুস্থ হয়ে রনি বললেন ‘ডক্টর ইজ দ্য সেকেন্ড গড’
প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৬: ১৭
একটি অনুষ্ঠানের মাধ্যমে আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়
একটি অনুষ্ঠানের মাধ্যমে আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়ছবি: প্রথম আলো
প্রায় এক মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি বলেন, ‘আমরা অনেক সময় বলি, মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি বলব, ডক্টর (চিকিৎসক) ইজ দ্য সেকেন্ড গড।’

সুস্থ হওয়ার পর একটি অনুষ্ঠান করে রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ সংশ্লিষ্টরা।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন দগ্ধ ও আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

প্রায় এক মাস ধরে রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবু হেনা রনি ও জিল্লুর রহমানের চিকিৎসা চলে। সুস্থ হওয়ার পর আজ দুপুরে ইনস্টিটিউটের তৃতীয় তলায় অধ্যাপক লুৎফর কাদের লেনিন মেমোরিয়াল লেকচার হলে সংবাদ সম্মেলন করে তাঁদের হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

এ সময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে রনি বলেন, ‘শুকরিয়া আদায় করছি তাঁদের কাছে, যাঁরা আমাকে সুস্থতা দিয়েছেন, নতুন একটা জীবন দিয়েছেন। আমরা অনেক সময় বলি, মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি বলব, ডক্টর ইজ দ্য সেকেন্ড গড। পোড়ার কষ্ট যে কতটা, তা না পুড়লে আমি বুঝতাম না। চিকিৎসক, নার্সসহ সবাইকে অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আইজিপি মহোদয়সহ পুলিশের মানবিক কর্মকর্তাদের। আমার স্বপ্ন ছিল, যা-ই হোক, আমি এখান থেকেই সুস্থ হয়ে ফিরব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

অনলাইন ডেস্ক: দেশে একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে জনগণের জন্য বিনামূল্যে নিশ্চিত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশুসহ আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

তিন পাশে আন্দোলনকারী, পুলিশের সাউন্ড গ্রেনেড-ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ মোড়। শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, কনের বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বর ও কনেপক্ষের হাতাহাতি। পরে এর জের ধরে