সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে ড. ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহেই বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সহায়তা করছে।

দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গে উঠে আসে পানি ব্যবস্থাপনা ইস্যুও। ড. ইউনূস স্মরণ করিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকৃত হচ্ছে। তিনি বলেন, “আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে শেখা ও নির্মাণের সুযোগ সৃষ্টি করা সম্ভব।”

রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের প্রসঙ্গে আগ্রহ প্রকাশ করেন। এ সময় ড. ইউনূস কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি ডাচ সহায়তার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সম্মেলন নতুন আন্তর্জাতিক সমর্থন ও মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিত করবে।

রাষ্ট্রদূত বোমেল রোহিঙ্গা সংকটের তাৎপর্য স্বীকার করে বলেন, এটি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগ পাওয়া উচিত। তবে চলমান বৈশ্বিক সংঘাতের কারণে মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি

বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে

ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। ঢাকা

গানের কলি ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক যখন জেলে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৫মে, ২০২৫: জনপ্রিয় বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করায় সাংবাদিক যখন জেলে! হায় কি বিচিত্র এ বাংলাদেশ! জানা গেল, শনিবার ৩ মে

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে