সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, ‘মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহিদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

তিনি বলেন, ‘একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কিনা প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ

টাইম ম্যাগাজিনের শীর্ষে ট্রাম্প-ইলন মাস্ক, ড. ইউনূসের অবস্থান কোথায়?

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রভাবশালী

তরুণ প্রজন্মই সব বৈষম্য দূর করে পরিবর্তন আনতে পারে: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মই পারে সব বৈষম্য দূর করে সকল স্তরে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সব অসংগতি

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও