সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: সরকার যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।,

রাশেদ খান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা। তার অংশ হিসেবেই ওসমান হাদীকে গুলি করা হয়েছে। এই দুর্বৃত্তরা তার সঙ্গে বন্ধু হিসেবে মিশেছে, তার অফিসে অনেকবার গিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার বিষয়ে আমি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি, আমি বলেছি যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা থাকতে পারবো না।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ওসমান হাদী যদি আমাদের মধ্যে ফিরে না আসে, তাহলে তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সরকার যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চায়, তাহলে প্রথম কাজ হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। ওসমান হাদীর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর ওসমান হাদীর ওপর যারা গুলি করেছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ), দুপুর

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

সাবেক স্পিকার নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

জুম্মা সম্পর্কে বিস্তারিত।

 প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ‘ইয়াওমুল আরুবা’ (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায়