সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নতুন বছর উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাই তাদের সাথে” শিরোনামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টাটকা ফাউন্ডেশনের নতুন বছর উদযাপন

রাজশাহী: নতুন বছরকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে “হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যাই তাদের সাথে” শিরোনামে একদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে টাটকা ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর বাংলাদেশ শিশু একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বহরমপুর বস্তি এলাকার ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নাচ, গান, কবিতা, খেলাধুলা এবং বিভিন্ন আনন্দমুখর কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। টাটকা ফাউন্ডেশনের তরুণ সদস্যরা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তাদের জন্য এই আনন্দঘন আয়োজন সম্পন্ন করেন।

টাটকা ফাউন্ডেশন মূলত ডিপ্রেশন রিলিফ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান নিয়ে কাজ করে। “সতেজ মন, উদ্দীপ্ত জীবন” এই স্লোগানে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার, গবেষক মো. শহিদুল ইসলাম, সেভ দ্যা ন্যাচার অ্যান্ড লাইফ-এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিকান্দার আলী।

বক্তারা বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যারা আজ সুবিধাবঞ্চিত, তারাই আগামী দিনে দেশের নেতৃত্বে আসতে পারে। তাদের মেধা ও মনন বিকাশের জন্য সমাজের প্রত্যেক মানুষের উচিত এগিয়ে আসা এবং তাদের পাশে দাঁড়ানো। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।”

টাটকা ফাউন্ডেশনের এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত সবাই এর ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন

ওসমান হাদী গুলিবিদ্ধ; নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-আট আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার এ ঘটনা ঘটে। তাকে ঢাকা

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে’ বলা জামায়াত প্রার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এ আসনের নির্বাচনী

ইরানে হামলা চালাতে আকাবা উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই