সুন্দরী তরুণী সেজে ফেসবুকে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, অপারেশন ডেভিল হান্টে ধরা

নিজস্ব প্রতিবেদক: নাম তার জোবাইরুল হক জিয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারণ করেন নারীর ছদ্মবেশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এমনকি সাধারণ মানুষকে দেখাতেন মামলার ভয়। করেছেন গ্রেফতার-বাণিজ্যও। এসব অপরাধে জেলও খেটেছেন। তবু ছাড়তে পারেননি প্রতারণার পেশা। অবশেষে অপারেশন ডেভিল হান্টে ধরা খেলেন এই ছাত্রলীগ নেতা।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৮ বছর বয়সী জিয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি স্কুলজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়ান। এ ছাড়াও তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ী হাই স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০২০-২০২২ সালে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।’

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ফেসবুক প্রোফাইলে তরুণী কিংবা নারীদের ছবি লাগিয়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেন জিয়ান। এছাড়া জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, অতীতে একই ধরনের অপরাধে কয়েকবার কারাগারে গেছেন জিয়ান। জামিনে বেরিয়ে তিনি পুনরায় প্রতারণার কাজে লিপ্ত হন। তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতেন। তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার লোকজন।

২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন, তিনি একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করেছেন। এছাড়া ভুয়া মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়ে টাকা আদায় করতেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: বাড়ছে যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধকে ‘সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির নেতারা দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা, প্রতিরক্ষা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের

এনায়েতপুরে নির্বাচনী অফিসে হামলা, জামায়াত কর্মী আহত

আলামিন হোসেন: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে একটি নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়

জে কারণে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ঠিকানা টিভি ডট প্রেস: হাতে তাদের হাতকরা আর পায়ে শিকল। লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোন দাগী আসামী বা