সুনামগঞ্জে বাস ধর্মঘট: তিন দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সদস্যরা। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

সূত্র জানায়, রোববার সকালে ভাড়া সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে হেলপার দেলোয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বাসে ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতির ডাক দেন।

কর্মবিরতির কারণে রোববার রাত থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট কিংবা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সোমবার সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা দীর্ঘসময় অপেক্ষা করলেও বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে পরিবহণ শ্রমিকদের পিকেটিংয়ের কারণে।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে গন্তব্যে না গিয়ে ফিরে গেছেন। কেউ কেউ পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে অনিশ্চিত সময় পার করছেন।

মধ্যনগর উপজেলা থেকে আসা যাত্রী সেরুজ্জামান বলেন, “সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। আমাদের গন্তব্য ছিল সিলেটের শাহজালালের মাজার। কিন্তু স্ট্যান্ডে এসে ধর্মঘতের খবর শুনে চরম বিপাকে পড়েছি।”

আরেক যাত্রী আব্দুস সবুর বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকে রয়েছি। কোনো কিছু হলেই হুট করে ধর্মঘট দিয়ে রাস্তায় নেমে যায় শ্রমিকরা। অথচ ভোগান্তিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষকে।”

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুদিনে পঙ্গু হাসপাতালে ৬৪১ জন

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা ঘিরে হাটে গিয়ে পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুদিনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন

নৌ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর এলাকায় নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু আগে কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর

ট্রাক মার্কা’ প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন চাইলেন সাঈদ আহমেদ সাইদুল ইসলাম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. সাঈদ আহমেদ সাইদুল ইসলামের

নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর)

বাবার মরদেহ আটকে রাখলেন একমাত্র ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল চার বোন ও এক ভাইয়ের মধ্যে। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পাওয়া বাবা বৃদ্ধ বয়সে