সুদানে স্বর্ণের খনি ধসে ৬ জনের মৃত্যু, আটকা পড়েছেন ২০ জন

অনলাইন ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, নীলনদ রাজ্য বারবার শহরের পশ্চিমে উম অড এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

সুদানখনির নির্বাহী পরিচালক হাসান ইব্রাহিম কারার বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী কারণে খনিটি ধসে পড়েছে তা তিনি জানাতে পারেননি।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই দেশের স্বর্ণশিল্পের মাধ্যমে ‘যুদ্ধপ্রচেষ্টা’ অব্যাহত রেখেছে। সংঘাত সত্ত্বেও সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদন করেছে।

দেশটি আফ্রিকার তৃতীয় শীর্ষ সোনা উৎপাদনকারী।

চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বড় আকারের বাস্তুচ্যুতি সংকট তৈরি হয়েছে, যারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রাণহানির আশঙ্কায় লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত এসব রিসোর্টে

লোহিত সাগরে হুতিদের হামলায় পণ্যবাহী জাহাজ ডুবে: নিহত ৪, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক: লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি লিবারিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে চারজন নাবিক নিহত হয়েছেন এবং অন্তত ১৫

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

অনলাইন ডেস্ক: ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার। মঙ্গলবার ভারতের

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয়

কাজিপুরে প্রবীণ শিক্ষক মোজাম্মেল হক এর ইন্তেকাল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে