সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা চালিয়েছে সেগুলোর বর্ণনা দিচ্ছেন বেঁচে আসা মানুষ।

জানা গেছে, আরএসএফের ফাইটাররা মা-বাবার কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এসব বাবা-মা জানেন না তাদের সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে।,

জাহরা নামে এক মা গত পরশুদিন এল-ফাশার থেকে পালিয়ে নিকটস্থ তাওইলা শহরে এসেছেন। তার ছেলেকেও নিয়ে গেছে আরএসএফ। তিনি বলেছন, “আমি জানি না আমার ছেলে মোহাম্মদ বেঁচে আছে নাকি মরে গেছে। তারা সব ছেলেদের নিয়ে গেছে। গারনি শহরের কাছে আসার পর আরএসএফ আমার ১৬ ও ২০ বছর বয়সীকে ছেলেদের আটক করে। তাদের কাছে ছেলেদের ভিক্ষা চাই। কিন্তু তারা আমার ২০ বছর বয়সী ছেলেকে ছাড়েনি। তাকে নিয়ে গেছে।”

“আমার ছেলেরা নাকি সেনাবাহিনীর হয়ে লড়াই করেছে। এ অভিযোগ করে আমার সামনে তাদের লাঠি দিয়ে অনেক মারধর করা হয়।”— বলেন অ্যাডাম।

 

এরপর তিনি যখন গারনি শহরে আসেন তখন আরএসএফ তাকে আবারও আটক করে। ওই সময় তার জামায় ছেলেদের রক্ত লেগেছিল। রক্ত দেখে তারা অভিযোগ করে অ্যাডামও সেনাবাহিনীর সদস্য। এরপর কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

গত সপ্তাহে সেনাবাহিনীর কাছ থেকে এল-ফাশার শহর দখল করে আরএসএফের ফাইটাররা। এরপর ওই শহর থেকে অন্তত ৬৫ হাজার মানুষ পালিয়ে গেছেন।

আরএসএফ শহরটি দখলের আগে সেখানে ২ লাখ ৬০ হাজার মানুষ থাকতেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি-ছাত্রদলের প্রোফাইল ‘না’ পোস্টারে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই

প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়িতে পুলিশের তল্লাশিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন

শাহবাগে শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

টেলিযোগাযোগ আইনে সংশোধন: ইন্টারনেট বন্ধের ক্ষমতা প্রত্যাহারসহ একাধিক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেলিযোগাযোগ আইনে সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ করার ক্ষমতা আইনি কাঠামো থেকে প্রত্যাহারসহ একাধিক কাঠামোগত ও নীতিগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইনে