সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি দুই কৃষককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে, বাংলাদেশের জনতার হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিরল উপজেলার ধর্মজইন সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ তাদের হস্তান্তর করে।

রাত ৯টায় দিনাজপুর বিরল ধর্মজন সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

বিএসএফের কাছে হস্তান্তর করা দুই ভারতীয় নাগরিক হলেন, অভিনাথ ও ফিলিপ সরেন। আর বিজিবির কাছে হস্তান্তর করা দুই বাংলাদেশি কৃষক হলেন, এনামুল ও মাসুদ রানা।,

এর আগে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। বিরল উপজেলার ধর্মপুর ইউপির ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০এর কাছে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন ওই এলাকার এনামুল ইসলামের ছেলে মাসুদ ও ইসরাইল ইসলামের ছেলে এনামুল নামের দুই কৃষক। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনার পরিপ্রক্ষিতে স্থানীয় এলাকাবাসী সীমান্তবর্তী এলাকায় নিজস্ব জমিতে কাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।

তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের লূর্ধু সরেনের ছেলে ফিলিপ সরেন (৩৫) এবং সুরেন টুডুর ছেলে অভিনাথ (২৫)।

বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়ন ৪২ বিজেপি এবং ৯১ ব্যাটালিয়ান বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বাংলাদেশি দুই কৃষককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হিমাচলে বন্যা-ভূমিধসে মৃত ৫১, নিখোঁজ ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাজ্যের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি) জানিয়েছে, চলমান বর্ষা

সিরাজগঞ্জ এলজিইডিতে বিদায়ী ও নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর সংবর্ধনা

নজরুল ইসলাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপু্রে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এ

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির

চুয়াডাঙ্গায় সার-কীটনাশকের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই