সীমান্তে হাতবোমা নিক্ষেপ; বিএসএফের ভুল স্বীকার

প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশের আম গাছ কেটে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে বিএসএফ ও ভারতীয়দের এ কার্যক্রমকে রুখে দেয়।

এসময় ভারত থেকে টিয়ারশেল ও বোমা বিস্ফোরণ করে বিএসএফ। এতে আহত হয় অন্তত ৫ বাংলাদেশি কৃষক।

শনিবার উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।’

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, যে গাছগুলো কাটা হয়েছে, অন্যায় হয়েছে।

বৈঠক শেষে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে ১৭৭ এর ৩এস বরাবর বাংলাদেশি কিছু আমগাছ ছিল। বাংলাদেশের আমগাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি। বিকেল ৪টা ১০মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, যে গাছগুলো কাটা হয়েছে, অন্যায় হয়েছে। তাদের পক্ষ থেকে তারা ব্যবস্থা নেবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে, উত্তেজনাকর পরিবেশ প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সাংবাদিক রাকিবের জন্মদিন পালিত

নজরুল ইসলাম: একযুগ ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও লেখক রাকিব এর জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারী) রাত ৮টার দিকে শহরে

স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে। এ

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে

কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী