সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষকের লাশ ৭ দিন পর ফেরত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ সাত দিন পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত।

মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।

বৈঠকে বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ নিহতের মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির বলেন, “লাশটি যথাযথ প্রক্রিয়া মেনে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে কৃষক ইবরাহিম বাবু ৭৯ নম্বর সীমান্ত পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। তারা অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপিতে টানাপোড়েন

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতি পাচ্ছে না। যদিও দলটির বয়স মাত্র আড়াই মাস। এ সময়ের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠিত

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত বেড়ে ৬৭

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশারের সৌদি হাসপাতালে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময়

রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় অত্যাচারিত-নিপিড়ীত এক প্রতিবন্ধী ও বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার

ভয়ে জানালা দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ফেলে দিলেন সরকারি কর্মকর্তা

ঠিকানা ডেস্ক: ভারতের ওড়িশার ভুবনেশ্বরে দুর্নীতি দমন দপ্তরের অভিযানে রাজ্য সরকারের পল্লী উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠ নাথ শরণগীর বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির প্রমাণ মিলেছে। একসাথে

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার

বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে-মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বেকারদের জন্য ভাতা নয়, নতুন নতুন কলকারখানা গড়ে তুলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি