সীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাধা দিয়েছে বিজিবি। পরে সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয় তারা। পরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লালমনিরহাট–১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের ও ভারতের কোচবিহারের সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমারসহ উভয় দেশের ছয়জন করে সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন এক কিলোমিটার এলাকাজুড়ে সীমান্ত ঘেঁষা পুরোনো সড়কের পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণ শুরু করে বিএসএফ। রাতের আঁধারে বিএসএফের উপস্থিতিতে এ নির্মাণকাজ চলছিল। বিজিবি একাধিক বার বাধা দিলেও কাজ বন্ধ হয়নি। পরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজিবর রহমান বলেন, রাতে সড়ক নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বিজিবি টহল জোরদার করে এবং দুপুরে পতাকা বৈঠক হয়। এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের জানান, সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি টহল জোরদার রয়েছে। বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যবস্থা নিতে

যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাসায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বাড়িতে ককটেল

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,

রাজশাহী বিভাগীয় ওলামা দলের ফরম বিতরণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ফরম ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বগুড়া ঠনঠনিয়াস্হ বগুড়া জেলা

রাতেই যেসব জায়গায় ঝড় বইতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের