সিলেট সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশিকুর (১৯) ও মোশাঈদ (২২) নামে দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।,

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন-দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে লাকড়ি আনতে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে আশিকুর মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তার লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে মারে খাসিয়ারা।

সূত্র জানায়, নিহত মোশাঈদের লাশ ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। ওই ক্যাম্পের বিএসএফ ফোন করে বিজিবিকে মোবাইল ফোনে জানায়, ‘তোমাদের এক লোক মারা গেছে।’

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আশিকুরের লাশ সঙ্গীয়রা বাংলাদেশে এনেছেন। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অন্যজনের লাশ ভারতে রয়েছে। লাশটি আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অধিকাংশ খবরই অতিরঞ্জিত: ভারতীয় সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতা থেকে প্রকাশিত কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে (এখন কমে গেলেও চলছে) বলে বাংলাদেশ, এমনকি খোদ

কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত্যুর মিছিল! 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক মাসে সাতজন পর্যটকের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৮ জুলাই সাগরের হিমছড়ি পয়েন্টে ভেসে

যে ধ্বংসাত্মক কাজে ৩ বার ‘আমিন’ বলেছেন প্রিয়নবি

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববির মিম্মারের আরোহন কালে প্রথম সিড়িতে পা মোবারক রেখে বললেন, আমিন। মিম্বারের দ্বিতীয় সিড়িতে পা মোবারক রেখে আবার

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

প্রশাসন পুনর্গঠনে ধীরগতি, সচিব পদে শূন্যতা নিয়ে চাপে বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চুক্তি বাতিল এবং তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

চৌহালীতে এনসিপির মোটর শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল ) দুপুরে কেআর পাইলট মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে