
সিলেট-আখাউড়া রেলপথে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে রেল যোগাযোগ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কুলাউড়া স্টেশন সূত্রে জানা গেছে, শমশেরনগর রেলস্টেশনের কাছাকাছি এলাকায় ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেনটি থামানো হয়।
ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, তবে কেউ গুরুতর আহত হননি। পরে সকাল ৯টায় ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ জানিয়েছেন, বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করেছে এবং ঢাকাগামী কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বিত হয়েছে। সূত্র: কুলাউড়া রেলওয়ে স্টেশন।











