সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এদিকে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

এছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

এরআগে, রাজধানীতে গত ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্র ছিল ৪ দশমিক ১। এই ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার এবং এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে এবং নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে।

এরআগে, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। ওই দিনের ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের মাত্র ছিল ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এরআগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুসহ তিন জেলায় মোট ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন কয়েক শত মানুষ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ছাড়া দেশের মানুষের জানমাল নিরাপদ নয় মাওলানা রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ছাড়া কোনো দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের মানুষের জানমাল ও

সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্যা সংবাদ প্রচার ও মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও আওয়ামীলীগ নেতা গোলবার শেখ এর মিথ্যা হয়রানী মূলক অপপ্রচার ও মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন গঠনের পর পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

এস আলম চেয়ারম্যানের বিদেশি বাড়ি ও ২৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আরও একধাপ এগোলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার আদালতের আদেশে সাইপ্রাসে তার মালিকানাধীন

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন,