সিলেটে পানি সঙ্গে বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট, বিয়ানীবাজার ও বড়লেখা: সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুশিয়ারা নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে জকিগঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও কানাইঘাটের অনেক গ্রামে ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে গ্রামীণ সড়ক ও বাজার। জকিগঞ্জ পৌরসভার কিছু এলাকা, সদর ইউনিয়নের রারাই ও বাখরশাল গ্রাম এবং খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় বাঁধ ভেঙে প্রবেশ করা পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপত্সীমার উপরে রয়েছে। শেওলায় পানি আছে ১৩.৫২ মিটার উচ্চতায়, যা বিপত্সীমার ০.৪৭ মিটার ওপরে। ফেঞ্চুগঞ্জে ৯.৯৮ মিটার, যা ০.৫৩ মিটার উপরে। কানাইঘাটে সুরমা নদীর পানি ১৩.৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপত্সীমার ০.৯৪ মিটার উপরে। এর মধ্যে অমলশিদে সবচেয়ে ভয়াবহ অবস্থা। এখানে পানি প্রবাহিত হচ্ছে বিপত্সীমার ১.৯৬ মিটার উপর দিয়ে।

ধলাই, লোভা, সারি, ডাউকিসহ সব নদীর পানি বাড়ছে। শুধু সারি গোয়াইন নদীতে সামান্য কমতে দেখা গেছে। উপজেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিয়ানীবাজারে খোলা হয়েছে ৬৮টি আশ্রয়কেন্দ্র, ওসমানীনগরে প্রস্তুত রাখা হয়েছে ৭৩টি কেন্দ্র। ইতোমধ্যে দয়ামীর ইউনিয়নের একটি স্কুলে আশ্রয় নিয়েছে তিনটি পরিবার। মজুত রাখা হয়েছে শুকনো খাবার, চাল ও ওষুধ। কাজ করছে মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন। ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুরের নিম্নাঞ্চলগুলোতে বাড়িঘরের আঙিনা ও সড়কে পানি উঠে গেছে। সুনামগঞ্জেও পরিস্থিতি উদ্বেগজনক। সীমান্তবর্তী উপজেলাগুলোর নদনদীতে পানি বাড়ছে। জগন্নাথপুরে নদীর পানি ঢুকে সড়ক ধসে পড়েছে, যান চলাচল বন্ধ। পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের সড়ক ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি। বেগমপুর ও আশপাশের গ্রামগুলোও ঝুঁকির মধ্যে। বিয়ানীবাজার উপজেলার সাতটি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল

নির্বাচনের পর মোট রিজার্ভ দাঁড়াল ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্য মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে দাবানলের তাণ্ডবের মধ্যেও গাজা উপত্যকায় ইসরয়েলি সামরিক হামলা অব্যাহত রয়েছে। ভয়াবহ দাবানলে পশ্চিম ইসরায়েলের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ