সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন হসপিটাল পরিদর্শন করার পর তোলপাড় শুরু হয়।

বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানিঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি শুক্রবার জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

সম্প্রতি ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসাসহ সিলেটে তার বাসা কাজী ক্যাসলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনায় আসেন তিনি। এ অবস্থায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

তবে হাসপাতালের জিএম পারভেজ আহমদ সমকালকে জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এনসিপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন।

শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আজ শনিবার তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি পাচারের অভিযোগ উঠে। আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে এ টাকা পাচার করা হয় বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এমনকি ৫ আগসেটর পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন অবস্থান করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে এলাকার লোকজন ওই বাড়িতে হামলা চালায়। এ ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। দুদক ও এনবিআর তার সম্পদের গোপন রহস্য উদঘাটনে কাজ করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা তীব্র, ২৪ ঘণ্টায় একাধিক হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গত ২৪ ঘণ্টায় হামলা, পাল্টা হামলা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানে ব্যাপক প্রাণহানি, লেবানন সীমান্তে সামরিক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন

মেহেরপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার

পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া দিচ্ছে না ইন্টারপোল

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের ৮৭ পুলিশ কর্মকর্তা। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ

যুবদল নেতা আরিফ হত্যা: মাস্টারমাইন্ড হিসেবে সুব্রত বাইনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডে রাজনৈতিক সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।