সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনসহ অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কামরা উল্টে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে, তবে তা স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাভারে ঝুট দখলচেষ্টা: ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়া ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত

গরমে পুড়ল ‘তাণ্ডব’, দর্শকশূন্য সিরাজগঞ্জের শো বন্ধের সিদ্ধান্ত

১০০ টাকায়ও মিলল না দর্শক, আয়োজকের হতাশা সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ সিরাজগঞ্জে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল পৌর ভাসানী