সিলযুক্ত ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়িতে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক সিলযুক্ত দুটি এবং চারটি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যালট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুনের গাড়ির গ্লাস ভাঙচুর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা দুটি সিলসহ ছয়টি ব্যালট খুঁজে পায়। পরে ব্যালট ও সিলগুলো প্রধান শিক্ষকের কাছে জমা দেয় তারা। বিষয়টি জানাজানি হলে মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে শিক্ষকদের কাছ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের শিক্ষক এবং শিশু দুজনকে শাস্তি প্রদানের ঘোষণা দেন। এতে জনতা উত্তেজিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। শিক্ষক ও শিশু দুটিকে নেওয়ার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন।

একপর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষক ও শিশু দুটিকে না নেওয়ার ঘোষণা দিয়ে পুলিশি পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন বলেন, বিষয়গুলো পরে জানানো হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের

রামুর মিঠাছড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ যুবদল আহবায়কের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ

ওমানে ড্রোন হামলায় দুই ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক:ওমানের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওমানের

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখার একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ

রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।