সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।

শনিবার বিকেল সাড়ে ৫টায় চৌহালী-শাহজাদপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে উপজেলার কেআর পাইলট মোড়ের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেন।

সাবেক সিরাজগঞ্জ চৌহালী শাহজাদপুর-৬ সংসদীয় আসন পুনরুদ্ধারে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুর রহমানের সভাপতিত্বে এ আসনটি পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন,বিএনপির সহ সভাপতি আলমাছ মন্ডল, বিএনপির নেতা বাদল সরকার, সাহেব আলী, ওসমান মন্ডল, শহিদ মোল্লা ও ফরিদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন তার বক্তব্যে বলেন, আসন পুনর্বহালের দাবিতে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের-৬ চৌহালী-শাহজাদপুর আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে,পুরো দেশজুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি।

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

যমুনা রেল সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রমত্তা যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহত্তর যমুনা রেল সেতুতে রবিবার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রায়াল ট্রেনের (পরীক্ষামূলক) টেস্ট রান আপ ও

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে

আদিবাসী নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক আদিবাসী সাঁওতাল নারীকে মারধরের পর তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি)