সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ), পুণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয় প্রভাষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে এলাকার শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী ইমাম-মুযাজ্জিন সহ নানা পেশার মানুষ অংশ নেয়।

এসময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান আতা,থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, লিয়াজো কমিটির সমন্বয়ক মো. আসাদুজ্জামান, ওমর ফারুক, আল মামুন সহ গন্যমান্য ব্যক্তবর্গ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) সংসদীয় আসন বিলুপ্ত করে এলাকার টেকসই উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। নাগরিক সুবিধা পাচ্ছে না জনতা।

এছাড়া সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার ফলে আসনটির ভৌগোলিক সীমানা বিশাল হয়ে গেছে, যা সয়দাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যার ফলে গত ১৫-১৬ বছরে চৌহালী ও এনায়েতপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাজ্যের কঠোর নীতি: ভারতীয় অপরাধীদের আপিলের আগেই নির্বাসন

অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপে রয়েছে ভারত। ডোনাল্ড ট্রাম্পসহ পূর্বের কিছু আন্তর্জাতিক মিত্রের সমর্থন কমে গেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রসহ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা

দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা!

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে’ উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে জামায়াতে

হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২০১ জন নিহত, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা