সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতার ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতা দলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ফরম সংগ্রহকারী নেতারা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম সমন্বয়ক গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহসভাপতি শফিফুল ইসলাম ছালাম।
শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি কমিটির প্রধান উপদেষ্টা এম এ মুহিতও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন এবং এতে কোনো আইনগত বাধা নেই। তবে সংশ্লিষ্ট দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়ে লিখিতভাবে অবহিত করবে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে কেবল তাকেই। অন্যদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনেও মনোনয়ন বঞ্চিত তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর দলের নামে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
প্রসঙ্গত, দলীয় মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত একাধিক প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নির্বাচন আইনের আওতায় বৈধ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ওপর নির্ভর করে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কৌশলগত খারগ দ্বীপে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান এবং

আ.লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াতের আমির

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। ফেসবুকে এমন একটি পোস্ট দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৩ গ্রাম, ভাঙছে ঘর-বসতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে সদর উপজেলার তিনটি গ্রাম ও শত শত

কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: ১০ দলের জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১০ দলের জোটকে আপনারা ভোট দিন। আমাদের পার্লামেন্টে পাঠান যাতে সরকার