সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
রবিবার (২১ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা জানান, প্রফেসর ডক্টর এম এ মুহিত একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, বিএনপির প্রার্থী হিসেবে তিনি এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখবেন।
এ সময় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করবেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে। তাকে

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক সুস্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো “Adolescent Mental Health and Suicide Prevention Campaign”। মঙ্গলবার (১১ নভেম্বর

তাড়াশে শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কে পেশাগত অসাদারণের কারণ

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনের