সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি), দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাড়িটি তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়ি তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।’

‘গ্রেপ্তার করা চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ওই আসন থেকে ১৯৯৮ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে।

তার বোন মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চয়ন ইসলাম আত্মগোপন করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ওই বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।”

থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেখানে তার (চয়ন ইসলাম)। অবস্থান টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বাড়িটি তল্লাশি চালিয়ে চারতলা ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন মোহাম্মদপুর

ঠিকানা টিভি ডট প্রেস: গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে

বেলকুচিতে দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সৌহার্দ্য বিনিময় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সৌহার্দ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীশ্রী মদন মোহন

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম

ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলের হামলা, ১৫টি যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ৬ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।তারা বলছে, এই হামলায় অন্তত ১৫টি ইরানি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের