সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ জন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার এই ঘোষনা দেন।

বাতিলকৃতরা হলেন, সিএমপির মামলা সংক্রান্ত তথ্য গড়মিল, সমর্থনের তালিকা না থাকা এবং সমর্থনের ১% সাক্ষর না থাকার কারনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান ও দাখিলকৃত মনোনয়ন পত্রের দলীয় প্রধানের স্বাক্ষরে মিল না থাকায় সিপিবি’র প্রার্থী মতিয়ার রহমানকে বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় ৫জনের এরা হলেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা ও গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শপথ পড়তে হাইকোর্টে রিট করলেন ইশরাক

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়তে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

বাবরি মসজিদ ইস্যুতে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুনের নতুন দল গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক ও দল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ূন কবির নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করেছেন। সোমবার (২২

ঈদের নামাজে যাওয়ার সময় বাসচাপায় নিহত বাবা-ছেলে

ঠিকানা ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫)

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার