সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১০ দলীয় জোটের চুরান্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, জোটের চূড়ান্ত মনোনয়ন পাবার পর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা রফিকুল ইসলাম খান এর পক্ষে, জেলা আমির মাওলানা শাহিনুর আলম এর নিকট থেকে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ আলী আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সহকার সেক্রেটারি, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয়, পার্লামেন্টারি বোর্ডের, চিঠি প্রাপ্তি সাপেক্ষে, জেলা আমীর সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে এ পর্যন্ত ৫টি আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা নিশ্চিত করেছেন।

তিনি এ পর্যন্ত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৫ আসনে জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলমের নিকট দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ বিষয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম বলেন, ১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে যে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে তা আমি আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১০ দলীয় জোটের সমস্ত নেতা কর্মীদের সাথে নিয়ে এবং বেলকুচি-চৌহালীর সর্বস্তরের জনসাধারণের সমর্থন নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন আমি আমার আত্মার শান্তি কামনায় বেলকুচি-চৌহালী মানুষের আত্মার সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করবো। এই জনপদের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি-চৌহালীর সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করছি।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৫- (বেলকুচি-চৌহালী) আসনে

বিএনপি মনোনীত এমপি প্রার্থী রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আমিরুল ইসলাম আলিম খান প্রতিদ্বন্দিতা করবেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলমের সাথে। ১৯৯০ সালে বিএনপি প্রার্থী শহিদুল্লাহ খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীতিয় স্থান অর্জন করে ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ২৬ মার্চ

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট

তাড়াশে বিদ্যালয়ের একটি গাছ কাটাকে  কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: শুক্রবার ছুটির দিনে সিরাজগঞ্জর তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ কাটা কে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।  সামাজিক

সিরাজগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অভিষেক অনুষ্ঠানের নামে চাঁদাদাবী

নজরুল ইসলাম: যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় উপসহকারী কৃষি

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ), দুপুর

যুদ্ধবিরতির মধ্যেও আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশুসহ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার