সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রগুলো জমা দেন।

সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসক আমিনুল ইসলামের কাছে জমাদেন তিন জন। এরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম ও কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মতিয়ার রহমান সরকার।

সহকারী রিটানিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র কাছে জমাদেন ৪ জন। এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী ও গণ অধিকার পরিষদের ইউসুফ আলী।

এদিকে এই আসনে এনসিপি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মনজুর কাদের মনোনয়নপত্র উত্তলন করলেও ১২ দলীয় জোটের কারণে জমাদেননি। জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকার ২০১৬ সালের ১০ মে রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এর ঠিক নয়

বরিশালে সাংবাদিক মাসুদ রানার বাসা-বাড়িতে হামলা ভাঙচুর।।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা দক্ষিণের কৃষক দলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার ৩ রা এপ্রিল,২০২৫ইং) রাত নয়টার দিকে নিউনেশন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ

মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, অডিও ভাইরালের পর জিডি স্বেচ্ছাসেবক দল নেতার

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে,

জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের