সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলকুচি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মাহবুব রশিদ শামীম। এসময় তার সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

ইউএনও’র কক্ষে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীরসহ ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা।’ এসময় অবৈধ বালু

পটুয়াখালীর গলাচিপায় অবরুদ্ধ ভিপি নুর, উদ্ধারে সেনাবাহিনী

ঠিকানা ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জুন)

যুদ্ধবিরতি কার্যকরের পর রাস্তায় প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর্যর হওয়া যুদ্ধবিরতির প্রথম জুমার নামাজ আদায় করলেন গাজার ফিলিস্তিনিরা। হামাস এবং ইসরায়েলের মধ্যে কাতার, মিশর, তুরস্ক ও মার্কিন

অসুস্থ ছে‌লে‌কে বাঁচা‌তে অভাগা মায়ের আকুতি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পিত্তথলিতে পাথরে আক্রান্ত ছেলেকে বাঁচাতে সমা‌জের হৃদয় ও বিত্তবান‌দের কা‌ছে আকু‌তি জানি‌য়ে‌ছেন এক অভাগা মা। দুই থেকে আড়াই লাখ টাকার জন্য পিত্তথলিতে