সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সিবিপি মনোনীত প্রার্থী কমরেড মো: মতিয়ার রহমান। আপিল শুনানির চতুর্থ দিনে তার আপিল মঞ্জুর করে ইসি। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা কারণ হিসাবে উল্লেখ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত নেতৃত্বের স্বাক্ষর নির্বাচন কমিশন আপডেট না করার কারণে বর্তমান নেতৃত্বের স্বাক্ষর তারা মনোনয়ন ফর্মে গ্রহণ করেননি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের মধ্যে থেকে ৮ জন সিপিবি মনোনীত প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী বেলকুচি উপজেলা শাখার সভাপতি কমরেড মো: মতিয়ার রহমানের প্রার্থীতা ফিরে পায়।

এই বিষয়ে মতিয়ার রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের গাফলতির কারণে আমাদের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বাতিল হয়ে গিয়েছিলো। কংগ্রেসের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবার পর পার্টির পক্ষ থেকে সকল কাগজ পত্র নির্বাচন কমিশনে পাঠানোর পরও আমাদের এই রূপ হয়রানির শিকার হতে হলো। এই বিষয়টা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা আমরা বোঝার চেষ্টা করছি। কমিশনের যে কোনো প্রকার কারসাজির প্রচেষ্টা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা সদা সতর্ক দৃষ্টি রাখছি।,

মতিয়ার রহমান সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ও নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে কাস্তে মার্কা নিয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ (মঙ্গলবার) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে

হবিগঞ্জের নবীগঞ্জ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী জুমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর চৌষতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে নিজের

বাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত

বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিচার, সংস্কার, জুলাই ঘোষনা পত্র ও নতুন সংবিধান তৈরীর দাবী জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা

বোলসোনারো ইস্যুতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল

অনলাইন ডেস্ক: ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহযোগী বিচারপতিগণ এবং নিকটাত্মীয়দের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে