সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে প্রার্থী রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে তিনি উল্লাপাড়া উপজেলা কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপজেলা কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, সিরাজগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে তার পাশে থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা সাদ, সাধারণ সম্পাদক জাকারিয়াসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দু’দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে আট বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই। অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার

যোগ্যতা-অযোগ্যতায় নতুন বিধানে আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে গত বছরের ৫ আগস্ট সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন

এনায়েতপুরে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশ। হামলা পাল্টা হামলা ও সীমান্তে গোলগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল

দেশের মঙ্গল কামনায় সবার দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার