সিরাজগঞ্জ-৪ আসনে প্রার্থীদের হলফনামা: সম্পদ, আয়-ব্যয় ও মামলার তথ্য প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে তাদের সম্পদ, আয়-ব্যয় এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনের হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, বিএনপি প্রার্থী এম আকবর আলী তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২১০ টাকা। তার স্ত্রীর নামে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৭৬৩ টাকা, যা তার নিজের ঘোষিত সম্পদের তুলনায় ১ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা বেশি।
হলফনামায় এম আকবর আলী শেয়ার থেকে লভ্যাংশ, বাড়িভাড়া ও ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) থেকে বাৎসরিক আয় হিসেবে ৮৮ লাখ ২৩ হাজার ২২২ টাকা উল্লেখ করেছেন। তার বার্ষিক ব্যয় দেখানো হয়েছে ৫১ লাখ ১০ হাজার ৪ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৬২ টাকা এবং তার স্ত্রীর নগদ অর্থের পরিমাণ ৭৭ লাখ ৪০ হাজার ৬৯ টাকা। এছাড়া তার স্ত্রীর নামে ৩০০ ভরি স্বর্ণের মূল্য ২২ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা দেখানো হয়েছে।
হলফনামার তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, বিগত দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালে এম আকবর আলী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির হিসাব দিয়েছেন। সেখানে শিক্ষাখাতে ৮৫ শতাংশ, যোগাযোগ খাতে ৭৫ শতাংশ এবং সামাজিক উন্নয়নে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। একই সঙ্গে তার নামে অতীতে ১৩টি রাজনৈতিক মামলা থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮২৩ টাকা। তার স্ত্রীর সম্পদের মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা। হলফনামা অনুযায়ী, তার নিজের ২ তোলা স্বর্ণের মূল্য ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর ৩ ভরি স্বর্ণের মূল্যও ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন ব্যবসা ও বাড়িভাড়া থেকে বাৎসরিক আয় হিসেবে ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা দেখিয়েছেন। তার বার্ষিক ব্যয় উল্লেখ করা হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৫৫৫ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৮১৫ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা মিরপুর পল্লবী শাখায় তার নামে জমা রয়েছে ৩৬ লাখ ৩০ হাজার ২৬৪ টাকা। তার স্ত্রীর নামে একই ব্যাংকের মিরপুর শাখায় জমা রয়েছে ৫৭ হাজার ২৮১ টাকা।
মামলার তথ্যের ক্ষেত্রে হলফনামায় উল্লেখ করা হয়েছে, মাওলানা রফিকুল ইসলাম খাঁনের নামে অতীতে ৯৩টি রাজনৈতিক মামলা রয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে বক্তব্য রাখবেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। গত

হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ

আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি