সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক করেছেন।

এ সময় তিনি রাজধানীর বাংলামোটর কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তাঁর চেম্বারে রোগী দেখছিলেন।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১১ টায় প্রথমে পদ্মা জেনারেল হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান- তার বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ উ‌পজেলায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

জানা গে‌ছে, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ একজন খ্যাতিমান শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন।

২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মূলতঃ শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট হওয়ায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পে‌য়ে‌ছি‌লেন। আর ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে দায়ী করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে এমপি নির্বাচিত হোন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, উপ‌জেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এ ছাড়াও ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে। এরপর থেকে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে বিতর্ক, ভিডিও ঘিরে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির এক অভিযানের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি দলীয় এমপিরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথ বাক্য

উল্লাপাড়ার মাদ্রাসার উন্নয়ন তহবিলের টাকা লোপাটের অভিযোগ সুপারের বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গাঁড়াবাড়ী দাখিল মাদ্রাসায় বছরের পর বছর জমি ও পুকুরের লিজ থেকে প্রাপ্ত অর্থ লোপাটের অভিযোগ উঠেছে মাদ্রাসার বর্তমান সুপার

নারীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবি, কল রেকর্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে অসহায় নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে।

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। বুধবার (৩০ এপ্রিল)’ ঢাকায়

খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসা এ রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে