সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫: সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আজ রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব মোঃ সাইফুল্লাহ পান্না।

অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং সংগঠনের একতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের ভূমিকা সব সময়ই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জের সাংবাদিকদের এই ঐক্য এবং কার্যক্রম গর্বের বিষয়।”

অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেছেন ইমানুয়েলস কনভেনশন সেন্টারের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ বেনজির শুভ্র। তাঁর আন্তরিক সহায়তায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়, যা সকল অংশগ্রহণকারীর প্রশংসা কুড়িয়েছে।

এই অভিষেক অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক বলেন, “এই অনুষ্ঠান শুধু একটি নতুন কমিটির সূচনা নয়, বরং আমাদের ঐক্য, সংহতি ও সাংবাদিকতা পেশায় প্রতিশ্রুতির নবায়ন।” তিনি সকল সদস্য ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাংবাদিকতা পেশার উৎকর্ষ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিএনপি গণভোটের সুপারিশে দ্বিমত জানালেও জামায়াত রাজি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সুপারিশে একমত জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে

সিরাজগঞ্জ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২-এর অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবা রাত দেড়টার দিকে হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া

ইউনূস-মোদি বৈঠকের পর আওয়ামী শিবিরে প্রচণ্ড হতাশা

ডেস্ক রিপোর্ট: ইউনূস-মোদি বৈঠকের পর প্রচণ্ড হতাশা আওয়ামী শিবিরে। শুরুতে বলা হয়েছিল, বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই। শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তাও

নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে