সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের হানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে দুদকের একটি দল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে অফিস নথি পর্যালোচনা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন কাগজপত্র জব্দ করে এ অভিযান চালায়।

কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের পরিবহন খাত, শিক্ষার্থী কল্যাণ তহবিল, খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়সহ নানা খাতে অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশেষ করে পরিবহন খাতে হায়েস গাড়ির নামে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায়, অথচ কলেজে কোনো গাড়ি না থাকার বিষয়টি দুদকের নজরে আসে।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ, সরকারি বরাদ্দের অপব্যবহার এবং শিক্ষার্থী ফি নিয়ে নানা অনিয়মের বিষয়েও অনুসন্ধান চালায় দুদক।

দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মে অভিযোগ তোলায় প্রতিটি বিষয় দেখভাল করছি। পর্যালোচনা করে কমিশন বরাবর সুপারিশ পাঠানোর পর পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে। তবে এ পর্যন্ত পরিবহন খাত নিয়ে লগবুক রেজিস্ট্রার পর্যবেক্ষন করে দেখছি এতে কোন হাইস গাড়ীর দূরুত্বে কি.মিটার দেখাতে পারছে না। এছাড়া হাইস গাড়ী কোন ছাত্রছাত্রী ব্যবহার না করে শুধু অধ্যক্ষ ও শিক্ষকগণ ব্যবহার করেই মাত্রারিক্ত অর্থের ব্যয় দেখানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুদক নিয়মিত তদারকি করছে। আমরা সব ধরনের সহযোগিতা করছি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর

সাগর-রুনির বাড়িতে জামায়াত প্রার্থী, চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিদের পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত মনোনীত ও ১১ দল

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা -মঈন খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত

হবিগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরতলীর রিচি এলাকায় চলন্ত মোটরসাইকেলে ট্রাকচাপায় বিশাল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২

সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময়