সিরাজগঞ্জ সদর হাসপাতালে অব্যবস্থাপনা, ভোগান্তিতে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আধুনিক ভবন ও সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসা ও পরিবেশগত নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন সেবাপ্রার্থীরা।

গত ১১ আগস্ট সকালে হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা বর্জ্যের ডাস্টবিনের পাশেই জ্বরে আক্রান্ত এক রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়। স্বজন শহিদুল ইসলাম জানান, শয্যা খালি না থাকায় বাধ্য হয়ে বারান্দায় চিকিৎসা করাতে হচ্ছে।

রোগীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক পাওয়া যায় না। বসার ব্যবস্থা নেই, নষ্ট ফ্যানের কারণে গরমে অতিষ্ঠ হতে হয়। অপরিচ্ছন্ন পরিবেশে তেলাপোকা হাঁটাহাঁটি করে। অনেক ক্ষেত্রেই চিকিৎসকের বদলে উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) ওষুধ লিখে দেন।

রানীগ্রামের মোনোয়ারা খাতুন বলেন, “আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি, চিকিৎসক আসছেন না। প্রচণ্ড গরম, বসার জায়গাও নেই।” ভদ্রঘাট ইউনিয়নের হাসান আলী অভিযোগ করেন, “ডাক্তার আসেন দেরিতে, আর সহকারী টাকা নিয়ে সিরিয়াল ভেঙে রোগী ঢুকান।”

শুধু চিকিৎসা নয়, ভ্যাকসিন সংকটও ভোগান্তি বাড়াচ্ছে। শিয়ালকোল ইউনিয়নের রাশিদুল ইসলাম বলেন, বিড়াল কামড়ানোর পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসে জানতে পারেন, মজুত নেই। ফলে বাইরে থেকে কিনতে বাধ্য হন।

ওষুধ সংকট, অপরিচ্ছন্নতা ও শয্যা সংকটের কথাও উল্লেখ করে রোগীর স্বজন রুহুল আমিন বলেন, “এক বেডে দুজন রোগী থাকতে হয়। ওষুধ বাইরে থেকে কিনতে হয়। চারপাশে আবর্জনার গন্ধে ভোগান্তির শেষ নেই।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার বলেন, “২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ৩০০-র বেশি রোগী ভর্তি থাকেন। ৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর জায়গায় কর্মরত আছেন মাত্র ১২ জন। এত বড় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা কঠিন।” তবে তিনি দাবি করেন, চিকিৎসকরা এখন সকাল-বিকেল দুই বেলা রাউন্ড দেন এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, “কম জনবল দিয়ে হাসপাতাল পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তারপরও পরিবেশ উন্নয়নে আমাদের চেষ্টা চলছে। অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও

ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ

সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা দাবি, দেশজুড়ে কলম বিরতি পালন

“বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে”বিএমএসএফ চেয়ারম্যানের হুঁশিয়ারি নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশব্যাপী কলম বিরতি পালন করেছে