সিরাজগঞ্জ রায়গঞ্জে বিষক্রিয়ায় দুই শতাধিক হাঁসের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের জয়ানপুর এলাকায় বিষক্রিয়ায় এক খামারের দুই শতাধিক হাঁস মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলজোড় নদীর তীরে এ ঘটনা ঘটে।
উপজেলার জয়ানপুর এলাকার খামারি রেজাউল করিম সকালে তার খামারের ছয় শতাধিক হাঁস ফুলজোড় নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর হাঁসগুলো ছটফট করতে থাকে এবং দুপুরের মধ্যে প্রায় দুই শতাধিক হাঁস মারা যায়। পরে মৃত হাঁসের নমুনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হলে প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার প্রমাণ মেলে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, মৃত হাঁসের নমুনা নিশ্চিত পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ল্যাবে পাঠানো হয়েছে। নিহত হাঁসগুলোর বয়স ছিল দেড় থেকে দুই মাস। ঘটনায় এলাকায় অন্যান্য হাঁসখামারিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে হাঁস পালন নিয়ে এলাকায় কিছুদিন ধরেই বিরোধ চলছিল। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষার ফল পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় হাঁস খামারিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামে পাউবোর ৩২০ কোটি টাকার জমি দখলে, জড়িত ৩৯ প্রভাবশালী

সরকারি জমিতে গড়ে উঠেছে কাভার্ডভ্যান ইয়ার্ড, গ্যারেজ, ডেইরি ফার্ম ও কলোনি; সাবেক এমপি ও মেয়রের সম্পৃক্ততা, বার্ষিক আয় শত কোটি টাকা আহমেদ কুতুব, চট্টগ্রাম: চট্টগ্রাম

জামায়াত নেতা খুনের ঘটনা প্রমাণ করে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের শের-ই বাংলানগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি হোমিও ডাক্তার আনোয়ারুল্লাহকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

ডেস্ক রিপোর্ট: ইসরাইলে দাবানলের তাণ্ডবের মধ্যেও গাজা উপত্যকায় ইসরয়েলি সামরিক হামলা অব্যাহত রয়েছে। ভয়াবহ দাবানলে পশ্চিম ইসরায়েলের বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

জামায়াত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক: জামায়াত এখন পরিশুদ্ধ, পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে—বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন