সিরাজগঞ্জ রায়গঞ্জে ছাত্রদল নেতাসহ ১৮ জনের জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারদিন হাসান মুজাহিদ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। তার সঙ্গে আরও ১৭ জন নেতাকর্মী একই অনুষ্ঠানে দলে সম্পৃক্ত হন।
দলীয় সূত্র জানায়, ফারদিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলী, আব্দুস সবুর ও মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল মুঠোফোনে জানান, ফারদিন ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত হলেও তার জামায়াতে যোগদানের বিষয়টি তার জানা ছিল না।
ইউনিয়ন ছাত্রদল কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক লিখিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিসিবির ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে প্রেসক্লাবের সম্বর্ধনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে

রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

সরকারের অঢেল টাকায় তৈরী হচ্ছে আসিফ বাহিনী

নিজস্ব প্রতিবেদক: অতি সম্প্রতি আলোচনায় এসেছে যে, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে ‘আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’এর আওতায় আনতে চাচ্ছে সরকার। কেউ কেউ বলছেন প্রশিক্ষণটির পৃষ্ঠপোষকতা করছেন যুব

সিরাজগঞ্জে তাঁতিদের মধ্যে বিনা শুল্কে রং ও রাসায়নিক কেমিক্যাল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ

মেসির জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

নিজস্ব প্রতিবেদক: মনুমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। আর বিদায়ী রাতটা গোল