সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নামফলক ভাঙচুর ও পরিচালকের অপসারনের দাবীতে বিক্ষোভ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শিয়ালকোলে অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। সোমবার (৭ জুলাই) সকালে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষ হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নাম ফলক তোলার দাবী জানায়।

এসময় বিক্ষুব্ধ জনতা কলেজ ও হাসপাতালের দুটি উদ্বোধনী নামফলক ও শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সাইনবোর্ডে নামিয়ে ফেলে। এছাড়া হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান বলেন, কারা বা কী কারণে বিক্ষোভ করেছে তা এখনো স্পষ্ট নয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান পারভেজ বলেন, সাবেক সরকারের এক মন্ত্রী কর্তৃক উদ্বোধন ফলক এবং মনসুর আলীর নামে নামকরণ ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মোখলেসুর রহমান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কলেজ ভবন উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটির নামকরণ করেন তাঁর বাবা মুজিব সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামে। পরবর্তীতে ২০২২ সালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক হাসপাতালটির সেবামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কালিয়াহরিপুরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪০ লাখ টাকা ক্ষতি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭মে)

পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল

ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’: ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধিতিতে ভোটের মূল্যায়ন হলে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং