সিরাজগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান মাসজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নজরুল ইসলাম: আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস পৌঁছানের লক্ষ্যে শহরের জেলা প্রাণিসম্পদ অফিস (কাজিপুর মোড়) ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস (ধানবান্ধি) এলাকায় ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়।

সোমবার (৩ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ,কে,এম আনোয়ারুল হক। এছাড়া, জেলা কৃত্রিম জেলা কেন্দ্র, সিরাজগঞ্জ, উপ-পরিচালক ডা: মো: তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রেজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাঃ নাজমুল হোসেন, সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের খামারিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসজুড়ে এখানে গরুর মাংস বিক্রি হবে ৬৮০ টাকা কেজি দরে, দুধ ৭০ টাকা লিটার, ঘোল ৮০টাকা লিটার, মাঠা ৯০ টাকা লিটার এবং ডিম ৯ টাকা দরে বিক্রয় হবে।

উদ্যোক্তারা জানান, প্রথম দিনে গরুর গোস্ত ১৫ কেজি, ডিম ৬’শ পিচ, দুধ ৩০ লিটার, মাঠা ও ঘোল ৪০ লিটার বিক্রয় হয়েছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যগুলো যেমন স্বাস্থ্যসম্মত তেমনি পণ্যগুলো কম পাওয়ায় এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার  সকালে

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেছেন। ১৪

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন