সিরাজগঞ্জ তাড়াশে র‌্যাবের অভিযানে ১৯ দশমিক ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯ দশমিক ৪০০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি বিকাল ৩টা ৪৫ মিনিটে তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মান্নান নগর থেকে রানীর হাটগামী সড়কে সরকার এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ছাইফুল ইসলাম (৪২) ও মো. নয়ন আলি (৩৩)। তারা নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খামারনাচকৈড় এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজার পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ১৫ হাজার ৮০০ টাকা নগদ অর্থ এবং একটি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

থালাপতি বিজয়ের ঘোষণা: বিজেপির বিরুদ্ধে আদর্শিক লড়াই

অনলাইন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন। শনিবার

পোস্টাল ব্যালটে নেই নৌকা ও চার দলের প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল

বহুলীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো ২৫০টি পেয়ারা গাছ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলা বহুলী ইউনিয়নে ৩৯ শতক ফসলি জমিতে রোপন করা উন্নত জাতের পেয়ারার বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস

উল্লাপাড়ায় আসামীকে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় দুই ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা (৩৬) নামে এক ট্রাক চালকে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলঙ্গা

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার

বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই 

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরিতে যোগ দিয়েছেন। গত ২৩

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন