সিরাজগঞ্জ তাড়াশে কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক, অতঃপর…

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ের মতো প্রাণঘাতী ঘটনাকেও গুরুত্ব না দিয়ে মেরে ফেলা সাপকে নিয়ে টিকটক বানাতে গিয়ে জীবনের ঝুঁকিতে পড়েছে এক কিশোরী। জানা গেছে, সাপের কামড়ের পর প্রাথমিক চিকিৎসা না নিয়ে উল্টো সাপটিকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মেরে সেটি নিয়ে ভিডিও বানায় ওই কিশোরী তানিয়া (১৫)। এরপর বিষক্রিয়া শুরু হলে সে বিষয়টি তার মাকে জানায়।
মায়ের চিৎকারে বাবা ছুটে এসে মেয়ের ক্ষতস্থানে বাঁধন দিয়ে রাতভর স্থানীয় বিভিন্ন ওঝার কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। একপর্যায়ে ভোর রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তানিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। টিকটকে বেশ সক্রিয় এই কিশোরী গত ২৫ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপের কামড়ে পড়ে।
হাসপাতালে নেওয়ার সময় সে কোমায় চলে যায়। তানিয়ার বাবা আবু তাহের জানান, “তানিয়া যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আমাদের কিছুই করার ছিল না—শুধু আল্লাহর নাম নিচ্ছিলাম। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি নিশ্চিত করেন এবং সেই অনুযায়ী অ্যান্টিভেনম প্রয়োগ করেন।”
অ্যান্টিভেনম প্রয়োগের পর ধীরে ধীরে তানিয়া কোমা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। ঘটনার দুই দিন পর তার জ্ঞান ফেরে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ হলেও চিকিৎসকদের পরামর্শে এখনো হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কাটা রোগীর ক্ষেত্রে সময়মতো সঠিক চিকিৎসা না পেলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। তাই এমন ঘটনায় কেউ যেন ওঝা কিংবা টিকটকে মশগুল না থেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

সিরাজগঞ্জে ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে যে রুল জারি করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৪

‘আমার মা মারা গেছে, কাল মেজবান, আমাকে এখন ধইরেন না ভাই’

কক্সবাজার প্রতিনিধি: পুলিশ দেখেই দৌড় দিয়েছিলেন ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। গ্রেপ্তার এড়াতে সামনে পুকুর দেখে সেখানেই ঝাঁপ দেন তিনি। এরপর পুকুরে

আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সাবেক নেতা আজাদ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বুধবার সকালে তিনি