সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলে সদর পৌরসভা সেমিফাইনালে: শাহজাদপুরকে ১-০ গোলে পরাজিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবার বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের গুরুত্বপূর্ণ খেলায় সিরাজগঞ্জ সদর পৌরসভা ফুটবল একাদশ শাহজাদপুর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।

প্রায় বিশ হাজার দর্শক উপস্থিতি ছিল। প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সদর পৌরসভা দলের বিদেশি জাম্বিয়ার খেলোয়াড় পাট্রিক প্রতিপক্ষের জালে গোল করেন। এটি দেখে পৌরসভার দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

খেলার ৮০ মিনিটে শাহজাদপুর দল পেনাল্টির দাবি করলে রেফারি রেজাউল করিম খান তা খারিজ করেন। এরপর খেলোয়াড়রা মাঠ ত্যাগ করেন এবং শেষ ১০ মিনিটে ফিরে না আসায় রেফারি সদর পৌরসভাকে ১-০ গোলে বিজয়ী ঘোষণা করেন।

ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর পৌরসভা দলের গোলকিপার ও অধিনায়ক মোঃ কাসেম।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার

এফডিআই প্রবাহ কমেছে ২৯%, মূলধনি যন্ত্র আমদানি হ্রাস ২৬%

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই–এপ্রিল) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে প্রায় ২৯ শতাংশ। একই সময়ে মূলধনি যন্ত্র আমদানিও

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

আবারো পিছিয়ে যাচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ উৎপাদন

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মান শেষে এখন

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহেরকে স্পিকারের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শেখেরচরে ঝুট ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার