সিরাজগঞ্জ জেলা পুলিশের অভ্যন্তরে ১৫ কর্মকর্তার রদবদল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ও পুলিশ অফিসে কর্মরত ১৫ পুলিশ পরিদর্শককে একযোগে জেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে।

গত ৫ মার্চ সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ আদেশ দিলেও বিষয়টি রোববার ( ৮ মার্চ) জানাজানি হয়।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে সরকার পরিবর্তনের পর জেলা পুলিশে বড় ধরনের এই বদলীর আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে বদলী হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি, বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের (ক্রাইম ও অবস্) পরিদর্শক, সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি, সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক (ডিআইও-১) মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি, সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক, সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি, সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ও পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে (ক্রাইম এন্ড অবস্) তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলী করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) হাফিজুর রহমান রবিবার সন্ধ্যায় বলেন, নিয়মিত বদলীর অংশ হিসেবে উল্লেখিত ১৫জন পুলিশ কর্মকর্তাকে জেলার অভ্যন্তরে বদলী বা পদায়ন করার জন্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে এসব কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হামলা,জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির।

বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশের’ মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত

কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঠিকানা ডেস্ক: ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন । শনিবার (০৭ জুন)