সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ-২০২৫) বিকেল ৫ টায় শহরের একটি রেষ্টুরেন্টে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রচার সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য

মাওলানা শাহিনুর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আলী।

জামায়াতের পক্ষ থেকে বক্তাগণ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড় তোলার লক্ষে সঠিক সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন্। জামায়াতের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকে সঠিক সুন্দর সংবাদ প্রকাশের জন্য সিরাজগঞ্জের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিয়ে করতে এসে বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালা!

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসে পাত্রীকে মালা না পরিয়ে, তা পরালেন পাত্রীরই এক বান্ধবীকে। পরে সেই ভুল শুধরাতে গিয়ে একের পর এক ভুল পাত্রের। তাতেই

জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইখলাসের সাথে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়,

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য দুবাইয়ে গোল্ডেন ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে

সৌদি পৌছেছেন ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৯ হাজার ১০৩ হজযাত্রী সৌদি আরব পৌছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১২৪টি ফ্লাইটে তারা

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত চেয়েছিল শক্তি দেখাতে, কিন্তু প্রকাশ পেল দুর্বলতা

আন্তর্জাতিক ডেস্ক: টানা কয়েকদিনের সংঘাতের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন- ভারত ও পাকিস্তানের মধ্যে একটি “পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক” যুদ্ধবিরতি হয়েছে,