সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স’-জেড সি এফ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র  সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

শুক্রবার (৪জুলাই) সকালে পৌর শহর এলাকায় জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা এসে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র  সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারন সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (ববি) সই করা জেলা শাখার সভাপতি শাহ আলী ও জাহাঙ্গীর আলম (জুপিটার)কে সাধারন সম্পাদক করে ১৮ বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন।

শুভেচ্ছান্তে বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদী সরকারের প্রভাবে রয়েছি। সর্বক্ষেত্রে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার হরণ করে দমিয়ে রাখা হয়েছিল। একটি জাতি হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা চাই না কোনও ফ্যাসিবাদী আমাদের কাছে আসুক। আমাদের সম্মিলিত কর্মশক্তি হচ্ছে আমাদের সাধারণ মানুষ। জাতীয়তাবাদের আদর্শের উজ্জীবিত হয়ে আমরা জনসম্পৃক্ততা তৈরি করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে না পারলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব-এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

নিক্সন চৌধুরী গ্রেফতার, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি

এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও-ছবি ফাঁস

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে জেলা এনসিপি সদস্য মেরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা বাণিজ্য, নারীদের কুপ্রস্তাব, পরকীয়া, পুলিশ দিয়ে হয়রানিসহ অসংখ্য অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে তার অশ্লীল কথোপকথনের

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামায়াতের গণমিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু,