সিরাজগঞ্জ চৌহালী এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর ভাঙ্গনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। চৌহালী উপজেলার এনায়েতপুর থানা ও শাহজাদপুর উপজেলার শাহজাদপুর থানার কয়েকটি গ্রামকে যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ছয়শত সাতচল্লিশ কোটি টাকার প্রকল্পের কাজ বর্তমান চলমান অবস্থায় আছে। যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কাজকে উপলক্ষ্য করে ৫ই আগস্ট ২০২৪ইং তারিখের পর থেকে এই যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী হাসমত শেখ প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবের সুযোগ নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসছে।

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের যে কাজ চলমান আছে তার সুফল কতটুকু হবে সে বিষয়ে এলাকার জনগণের কাছে জানতে চাইলে এলাকার জনগণ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এ সমস্যা মোকাবেলায় প্রভাবশালী হাসমত শেখের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহারের ওপর জোর দিয়ে বালুর চাহিদা কমানোর চেষ্টা করতে হবে। যমুনা নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় জনজীবনের অংশ। তাই নদীটি রক্ষা করা আমাদের নৈতিক ও পরিবেশগত দায়িত্ব। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের

রায়গঞ্জে পার্টনার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি

বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে

হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক