সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক।

রোববার (৫ জানুয়ারী) দুপুরে শহরের এসএস রোডে অবস্থিত চেম্বার অব কমার্স কার্যালয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাচ্চুকে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরে শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্যবসায়ীদের সেবা মুলক বাণিজ্য সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ এর আয়োজনে ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ এর উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থেকে ভারমুক্ত হন। এদিকে সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেলাসহ দেশ বিদেশের ব্যবসায়ী, রাষ্ট্রদূত, শুভাকাঙ্খি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গনমাণ্য ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে আসছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা ও প্রয়োজনীয় সংস্কার একসঙ্গে করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ মার্চ) নিজের

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এ তথ্য জানিয়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থী তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০২৬ সালের

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি